Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 23, 2016

চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে হারিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাল মোহনবাগান

আইলিগ হাতছাড়া হয়েছে৷বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা তাই ছিল সম্মান রক্ষার৷ চ্যাম্পিয়ন না হতে পারলেও চ্যাম্পিয়নদের হারানোর স্বাদ হাতছাড়া করতে চায়নি মোহনবাগান৷ ভক্তদের প্রত্যাশা কানায় কানায় পূরণ করে ঠিক দিনেই জ্বলে উঠলেন মোহনবাগানের সৈনিকরা৷ বেঙ্গালুরু এফসিকে ৫-০তে হারাল মোহনবাগান৷


সম্মান রক্ষার ম্যাচে এদিন গোড়া থেকেই আধিপত্য বজায় রেখেছিল বাগান খেলোয়াড়রা৷ খেলার সাত মিনিটের মাথায়, সোনির থেকে পাশ পেয়ে গ্লেনের হেডে বল জড়ায় বেঙ্গালুরু এফসিরি জালে৷ সেই শুরু৷ খেলার ২১ ও ২২ মিনিটে পরপর গোল করেন লেনি রদরিগেজ ও লুসিয়ানো সার্বোসা৷ দুটি গোলেরই নেপথ্য কারিগর কাতসুমি৷ বেঙ্গালুরু দুর্গে সবুজ-মেরুন হানা এরপরেও জারি থাকে৷ ২৭ মিনিটে মোহনবাগানকে আরও এগিয়ে দেন আজহারউদ্দিন মল্লিক৷ খেলার পঞ্চাশ মিনিটে দু'বার হলুদ কার্ড দেখার দরুন মাঠ ছাড়েন বেঙ্গালুরুর কিগ্যান পেরিরা৷ দশজনের বেঙ্গালুরুর জালে ফের ৬৬ মিনিটে বল জড়াল গ্লেন৷ খেলার অতিরিক্ত সময়ে গোলের সুযোগ পেয়ে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন তিনি৷ তবে ম্যাচের নায়ক যে তিনি তা বলার অপেক্ষা রাখে না৷এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থেকে নবম আই লিগের অভিযান শেষ করল মোহনবাগান৷মোগনবাগাম সমর্থকদের জন্য আরও একটা খুশির খবর থাকল৷এবারের আই লিগের সেরা খেলোয়াড় হলেন সোনি নর্দি৷

আইলিগ জেতার স্বপ্ন এবার অধরাই থেকেছে মোহনবাগান সমর্থকদের৷ তবে চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারিয়ে যেন দুধের স্বাদ ঘোলে মেটাল মোহনবাগান৷ 
Source : Pratidin

No comments:

Post a Comment