Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, April 29, 2016

মেহতাব–ডিকা ঝামেলায় তাল কাটল


কোচ হিসেবে ট্রেভর জেমস মর্গানের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করার ১০ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ইস্টবেঙ্গল অনুশীলন। শহর জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই লাল–হলুদ অনুশীলনেও অশান্তির আঁচ। অনুশীলন চলাকালীন প্রকাশ্যে মর্গানের সামনেই বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন দলের দুই সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন ও লালরিন ডিকা রালতে।

সম্ভবত প্রথম দু ‌ম্যাচে নেই নর্ডি


এ এফ সি কাপের নক আউট পর্বে আগেই পৌঁছে গিয়েছিল মোহনবাগান। মালদ্বীপের মেজিয়ার সঙ্গে ১–১ ড্র করে গ্রুপ শীর্ষে থাকার যোগ্যতার্জন করে নিয়েছে সঞ্জয় সেনের ফুটবলাররা। এতে ঘরের মাঠে প্রি–‌কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবেন তাঁরা। এটা যেমন স্বস্তি দিচ্ছে কোচ সঞ্জয়কে, তেমন এখন ফেডারেশন কাপে পুরোপুরি ফোকাস ঘোরাতে পারছেন।

ওষুধ নয়, অস্ত্রোপচার দরকার, আবার কড়া সুপ্রিম কোর্ট


কঠোর থেকে কঠোরতর হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার তারা নতুন করে হাত দিল বোর্ড কর্তাদের সর্বোচ্চ বয়স সীমার দিকে। একেবারে জগমোহন ডালমিয়ার উদাহরণ তুলে ধরল দেশের সর্বোচ্চ আদালত। বি সি সি আই–‌এর উদ্দেশে দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের বেঞ্চ প্রশ্ন ছুঁড়ে দিল, ‘‌কেন বোর্ডের কর্তারা ৭০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবেন?‌

আই সি সি ভারতের হয়ে পক্ষপাতিত্ব করছে:‌ ভিভ


সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আই সি সি–কে একহাত নিলেন ভিভিয়ান রিচার্ডস। সদ্য টি–২০ বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোচনায় মুখর হয়েছিলেন ড্যারেন স্যামি, ডোয়েন ব্র‌্যাভো, স্যামুয়েলসের মতো দলের সিনিয়ররা।

Thursday, April 28, 2016

জিকা থেকে বাঁচতে অ্যাথলিটদের বিশেষ পোশাক!


রিও অলিম্পিক আর জিকা ভাইরাস। সারা বিশ্বের অ্যাথলিটদের ভাবনায় এখন এই দুটি বিষয়। নিজেদের দেশের অ্যাথলিটদের জিকা ভাইরাসের প্রকোপের হাত থেকে বাঁচাতে, অদ্ভুত এক উদ্যোগ নিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া।

রোনাল্ডোকে সুস্থ করতে বিশেষ চিকিৎসা


চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। ফিরতি লেগে কি পারবেন?‌ এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে রিয়েল মাদ্রিদের সমর্থকদের। ভাবাচ্ছে কোচ জিদানকেও। রিয়েল শিবিরের ভেতরের খবর যা, তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহে ফিরতি লেগের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুস্থ করে তুলতে বিশেষ ধরনের চিকিৎসা করানো হবে। সেই বিশেষ চিকিৎসাটি কী?‌

অলিম্পিকে পতাকা-‌বাহক নাদাল


এর আগে একবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারেননি। আবার অলিম্পিকের আসরে স্পেনের পতাকা-‌বাহকের দায়িত্ব পেলেন রাফায়েল নাদাল।

ডোনাল্ডের মুখে রিভার্স সুইং


নতুন দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ‌। এবং, বরাবরের মতই সফল হওয়ার জন্য মুখিয়ে তিনি। তিনি অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার শুধু নয়, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেস বোলারদের অন্যতম। বুধবারই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ডোনাল্ডকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে।

ক্যালিসের ভোলবদল


পিছু হটলেন জ্যাক ক্যালিস। মঙ্গলবার যে টুইটে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ, সেটিকেই প্রত্যাহার করে নিলেন। ক্রিকেট–‌সহ চারটি খেলার দেশীয় ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।

সলমনের পাশে এবার সৌরভ


নতুন ‘লুক’। দেখলে মনে হবে হলিউডের নয়া কোনও নায়ক। নিজেকে বিজ্ঞাপনে দেখে নিজেই মোহিত। পটাপট তুলে ফেললেন ‘সেলফি’। বিদেশি ব্র্যান্ডের চশমার লেন্স ভারিলাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। সেই বিজ্ঞাপনে নিজেকে দেখে একটা সময়ে বলেই ফেললেন, ‘দেখুন টাইটানিক ২ আসছে।’ অর্থাৎ নিজেকে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর মতো মনে করছেন সৌরভ।

নিগুয়েজের বিস্ময় গোলে পিছিয়ে বায়ার্ন | গৌতম সরকার


অ্যাটলেটিকো মাদ্রিদ ১    বায়ার্ন মিউনিখ ০

(‌‌সল নিগুয়েজ)‌‌

ম্যাচ দেখে মন ভরল না। 
লেখার শুরুটা নেতিবাচক হলে, পড়ার আগ্রহ কমে যায়। কিন্তু, এর থেকে অন্য কিছু লিখে শুরুটা করতে মন চাইল না। কেন চাইবে?‌ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-‌বায়ার্ন মিউনিখ। দুই দলে নামী ফুটবলার, দুই দলেই সমঝদার কোচ। তাও কি না এমন খেলা!‌ কেমন যেন সুর-‌তাল বিহীন ফুটবল!‌ হ্যাঁ মানছি, সল নিগুয়েজের গোলটায় মুনশিয়ানার ছাপ ছিল। ওই মুহূর্তটায় ভাল লাগার রদস ছিল। কিন্তু বাদ বাকি?‌ বলার মতো কতটুকু ছিল?‌ 

Wednesday, April 27, 2016

বলিউড কোনও উপকারে আসেনি: মিলখা

সলমন খানের বাবা সেলিম খান, একদিন আগে কুৎসিত ভাবেই খোঁচা দিয়েছিলেন তাঁকে। টুইটারে বলিউড অভিনেতার বাবা-‌র এই কটাক্ষ হজম করতে পারেননি মিলখা সিং। সাফ জানিয়ে দিলেন, ‘‌সেলিম খান যা খুশি বলুন। তাতে আমার মত বদলাবে না।

গোলশূন্য ম্যাচ, খুশি জিদান


নিষ্ফলা ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রিয়েল মাদ্রিদ গোলশূন্যভাবে খেলা শেষ করল ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। গত কয়েকদিন ঘরেই এই ম্যাচকে ঘিরে ফুটবল মহলের উত্তেজনার পারদ চড়ছিল। এতে অবশ্য অবাক হওয়ার কোনও কারন নেই। কারন, ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্ট এখন শেষ ধাপে পৌঁছে গিয়েছে।

ডোপিংয়ের অভিযোগ, ক্ষিপ্ত নাদাল


প্রচণ্ড রেগে গেছেন রাফায়েল নাদাল। কেন?‌ কার ওপরে?‌ ফ্রান্সের প্রাক্তন এক মন্ত্রীর মন্তব্যে। ওই মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, নিষিদ্ধ ড্রাগ নেন নাদাল। গোটা ব্যাপারটায় এতটাই বিরক্ত হয়েছেন নাদাল যে, ওই মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন।