Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 21, 2016

রোলাঁ গারো বলেই নাদালকে ভুললে চলবে না | বরিস বেকার - আনন্দবাজার

আজ থেকে শুরু ফরাসি ওপেন

নোভাকের ফিটনেস এই মুহূর্তে ঠিক সেই জায়গায় রয়েছে, ক্লে কোর্টে খেলার জন্য যেখানে থাকার আশা করে। যদিও ওর কোচ হিসেবে মনে করি গত দশকের চেয়ে ফরাসি ওপেন এখন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অ্যান্ডি মারের ক্লে কোর্ট গেমে বিরাট উন্নতি ঘটেছে। বড় র‌্যালি খেলছে। গত মরসুমের চেয়ে বেশি ফিটও দেখাচ্ছে। গত সপ্তাহে রোম ফাইনালে নোভাককে হারানোর পরে আমিও অনুভব করছি, ও নিজেও নিজেকে রোলাঁ গারোতে খেতাবের একজন বড় দাবিদার ভাবছে এখন।

Thursday, May 19, 2016

শাহরুখে মুগ্ধ সানিয়া | আজকাল

‌অ্যাপেল সি ই ও টিম কুক এসেছিলেন শাহরুখ খানের বাড়ি ‘‌মন্নত’–এ‌। বিশেষ অতিথির জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন কিং খান। টিম কুকের সম্মানে আয়োজিত এই বিশেষ নৈশভোজে আমন্ত্রিত ছিলেন আরও অনেক সেলিব্রিটি।

Tuesday, May 17, 2016

রোলাঁ গারোয় আছেন, ডেভিসে নেই লিয়েন্ডার | আনন্দবাজার

জল্পনা মুছে দিয়ে আগামী সপ্তাহে ফরাসি ওপেনে নামছেন ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ। মিক্স়ড ডাবলস আর ডাবলস, দুটো বিভাগেই খেলবেন তিনি। তবে রোলাঁ গারোয় খেললেও, জুলাইতে চণ্ডীগড়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে খেলবেন না লিয়েন্ডার।

Tuesday, May 10, 2016

র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন স্যান্টিনা | আনন্দবাজার

সদ্য হারের মুখ দেখতে হয়েছে ইন্দো-সুইস জুটিকে। মাদ্রিদ ওপেনের ফাইনালে হেরে গিয়েও শীর্ষ স্থান ধরে রাখল মার্টিনা-সানিয়া জুটি। ডব্লুটিএ ডাবলস র‌্যাঙ্কিংয়ে ১২০৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গেলেন সানিয়ারাই। মহিলা সিঙ্গলসে শীর্ষ স্থান ধরে রাখলেন সেরেনা উইলিয়ামস।

Thursday, April 28, 2016

অলিম্পিকে পতাকা-‌বাহক নাদাল


এর আগে একবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারেননি। আবার অলিম্পিকের আসরে স্পেনের পতাকা-‌বাহকের দায়িত্ব পেলেন রাফায়েল নাদাল।

Wednesday, April 27, 2016

ডোপিংয়ের অভিযোগ, ক্ষিপ্ত নাদাল


প্রচণ্ড রেগে গেছেন রাফায়েল নাদাল। কেন?‌ কার ওপরে?‌ ফ্রান্সের প্রাক্তন এক মন্ত্রীর মন্তব্যে। ওই মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, নিষিদ্ধ ড্রাগ নেন নাদাল। গোটা ব্যাপারটায় এতটাই বিরক্ত হয়েছেন নাদাল যে, ওই মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন।

Saturday, April 23, 2016

ফর্মে নাদাল

চোট আর খারাপ ফর্মে জেরবার ছিলেন গত মরসুম জুড়ে। এবার যে নতুন করে শুরু করতে চান গোড়াতেই জানিয়েছিলেন। যেমন বলা, তেমনই কাজ। গত সপ্তাহে মন্টে কার্লো ওপেনে ট্রফি জেতার পর বার্সিলোনা ওপেনেও জয়রথ অব্যাহত রাফায়েল নাদালের। ইতালির ফ্যাবিও ফোগনিনিকে ৬-‌২, ৭-‌৬(‌‌১)‌‌ হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠলেন রাফা। প্রথম সেটে সহজে জিতলেও দ্বিতীয় সেটে লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচ জিতে খুশি, তবে ট্রফি জয়ের খিদেটা আরও বেড়ে গিয়েছে নাদালের।‌

সানিয়ার প্রশংসায় শচীন


টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির মধ্যে আছেন সানিয়া মির্জা। জানা গিয়েছিল বৃহস্পতিবার। সানিয়ার সাফল্য, সানিয়ার এই জনপ্রিয়তা দেখে, দারুণ খুশি শচীন টেন্ডুলকার। প্রশংসায় ভরিয়ে দিলেন হায়দরাবাদী টেনিস তারকাকে।

ফেডেরারের নামে রাস্তা


রজার ফেডেরারের নামে রাস্তা। হ্যাঁ, বৃহস্পতিবার ‘‌বায়েল’‌-‌এর রাস্তার নামকরণ হল সুইস তারকার নামে। এই অঞ্চলেই, জুনিয়র পর্যায়ে ট্রেনিং করতেন ফেডেরার। মিউন্সিপাল অথরিটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই লাল ফিতে কেটে, নিজের নামাঙ্কিত রাস্তার উদ্বোধন করেন ফেডেরার।

Wednesday, April 20, 2016

জন্মদিনের সকাল জিমেই কাটালেন শারাপোভা!‌

চুপি, চুপি পেরিয়ে গেল তাঁর জন্মদিনটা। মঙ্গলবার ২৯-‌এ পা দিলেন তিনি। জন্মদিনে তাঁকে নিয়ে অনেকবেশি হইচই হয় অন্য সময়। কিন্তু এবার যেন আবহটাই অন্য। হইচই নেই সে অর্থে। কিন্তু তা বলে জন্মদিনটা একেবারে সাদা-‌মাঠা কেটেছে, এমনটা বলা যাবে না। গত উইকএন্ডে গিয়েছিলেন কোঅ্যাচিলা মিউজিক ফেস্টিভলে। 

Tuesday, April 19, 2016

টেনিসের কঠিন সময়:‌ জকোভিচ

বার্লিন:‌ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস। বিশ্বের সেরা ক্রীড়াসম্মানের মঞ্চে টেনিসের জয়–জয়কার। আর সেই মঞ্চে দঁাড়িয়েই টেনিসের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে গেলেন জকোভিচ। সম্প্রতি ডোপিং এবং গড়াপেটা কাণ্ড যেভাবে খেলাটার ওপর প্রভাব ফেলছে, তাতে টেনিস কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। 

সেরেনা তাঁর ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড এবছরই ভাঙবে, মনে করেন স্টেফি গ্রাফ

সেরেনা উইলিয়ামসই তাঁর গড়া ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ভাঙবেন, এমনই মনে করেন কিংবদন্তী জার্মান টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। আমেরিকান তারকা সেরেনা ইতিমধ্যেই ২১টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান সেরেনা। স্টেফি গ্রাফ বলেন, ‘এবছরই সেরেনা আমার রেকর্ড ভেঙে দেবে। আমি ওর উপর বিশ্বাস রাখি।’ 

৪৬ বছর বয়সী স্টেফি গ্রাফ ১৯৮০ সালের শেষ থেকে ১৯৯০ সালের শেষ পর্যন্ত বিশ্ব মহিলা টেনিসে একপ্রকার শাসন করেছেন। সেরেনা তাঁর এতদিনের অক্ষত রেকর্ড ভেঙে দিলে একটুও হতাশ হবেন না বলে জানিয়ে দিয়েছেন স্টেফি। লাস ভেগাসে স্বামী প্রাক্তন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আন্দ্রে আগাসি ও দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার স্টেফি গ্রাফের। সেখান থেকেই তিনি বলেন, ‘টেনিস থেকে আমি সবকিছুই পেয়েছি। আর যা সাফল্য পেয়েছি তাতে আমি খুবই খুশি। সেগুলোকে সঙ্গে নিয়ে বাকি জীবন সুখে-শান্তিতে কাটিয়ে দিতে চাই। আমার কোনও আক্ষেপ নেই। সেরেনা আমার রেকর্ড ভাঙলে আমার থেকে কেউ বেশি খুশি হবে না।’