Labels
Labels
Thursday, May 19, 2016
আইজলের উইং প্লে রুখতে তৎপর সঞ্জয় | বর্তমান
বৃহস্পতিবার সকালে অনুশীলন সেরে দুপুরের ফ্লাইটে গুয়াহাটি উড়ে যাচ্ছে মোহন বাগান। শনিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী আইজল এফসি। সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাবটি। শিলংয়ে সেমি-ফাইনালের দ্বিতীয় দফার ম্যাচ খেলার পর থেকেই আইজল এফসি’কে হারানোর পরিকল্পনা কষতে আরম্ভ করেছেন সঞ্জয় সেন।
কলকাতা ফুটবলের গর্ব ও ঐতিহ্যকে অস্তাচলে পাঠাতে চায় ফেডারেশন | রাতুল ঘোষ - বর্তমান
কলকাতার দুই বড় ক্লাবের কর্মকর্তারা দেওয়ালের লিখন সঠিকভাবে পড়তে পারেননি। ক্লাবের প্রশাসনিক ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখতে তাঁরা যে পরিমাণ উদ্যম দেখিয়েছেন, তার এক দশমাংশও চেষ্টা করেননি ক্লাবকে আর্থিকভাবে স্বয়ম্ভর করে গড়ে তোলার। অথচ মোহন বাগান ও ইস্ট বেঙ্গলের যে বিশাল ফ্যান বেস তা অনেক ইউরোপিয়ান ক্লাবেরও নেই। সেই সমর্থককূলকে দুই বড় ক্লাবের কর্তারা দীর্ঘদিন ধরে চূড়ান্ত অবজ্ঞা করে এসেছেন।
হাউই উড়িয়ে চাঁদের গায়ে ছাই লাগানোর অপচেষ্টা | চুনী গোস্বামী - আনন্দবাজার
সকালে এই লেখা হয়তো যখন আপনারা পড়ছেন তার কয়েক ঘণ্টার মধ্যেই সবাই জেনে যাবেন আগামী পাঁচ বছর এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে?
যিনিই হবেন তাঁর কাছে আমার অনুরোধ, বাঙালির আবেগের ফুটবলকে গলা টিপে মেরে ফেলার যে গেমপ্ল্যান তৈরি করেছেন প্রফুল্ল পটেল এবং আইএমজি-আর জোট, তা ভেস্তে দিতে নামুন। গোটা বাংলা আপনার পাশে থাকবে।
প্রফুল্ল, রিলায়েন্স এবং ইস্ট -মোহনের শেষ যাত্রা | রুপায়ণ ভট্টাচার্য - এই সময়
রাস্তার মোড়ে বিশাল বিজ্ঞাপনী হোর্ডিংয়ে যে মুখটাকে দিনের পর দিন দেখছি , হঠাত্ই তা মুছে অন্য ছবি লাগিয়ে দেওয়া দেখলে কী মনে হয় ?কারও মন অসম্ভব খারাপ হয়ে যায় ---এক আত্মীয় বিয়োগের যন্ত্রণার মতো৷ কারও মনে রেখাপাতই করে না ---এ আর এমন কী ? এটাই তো স্বাভাবিক !মোহনবাগান -ইস্টবেঙ্গলও যদি একদিন ফুটবল আকাশ থেকে উধাও হয়ে যায় , তা হলে প্রফুল্ল প্যাটেল -কুশল দাসদের দ্বিতীয় শ্রেণির প্রতিক্রিয়া হবে৷ এটাই তো স্বাভাবিক ! তুমি টিকে থাকতে পারলে না , এ দায় তোমার৷ কলকাতা থেকে ভারত কাঁপানো হিন্দুস্থান মোটর্স, ডানলপ , জেশপ , ক্যালকাটা কেমিক্যাল , সুলেখা , বেঙ্গল ল্যাম্প , বেঙ্গল ইমিউনিটির মতো সংস্থা যখন আড়ালে চলে যেতে পারে , তা হলে মোহনবাগান -ইস্টবেঙ্গল তো মুছতেই পারে৷
Wednesday, May 18, 2016
গর্জালেও এখনই বর্ষাতে চাইছে না আই লিগ ক্লাবেরা | আনন্দবাজার
![]() |
গোয়ায় সভা, কলকাতায় শনিবার |
ইস্ট-মোহনের পাশে দাঁড়াতে শনিবার সভা ডেকে দিল আইএফএ।
দিল্লি থেকে বুধবার সন্ধেয় গোয়া পৌঁছেই নিজেদের মধ্যে সভা করেছেন স্পোর্টিং ক্লুব এবং সালগাওকরের প্রধান কর্তারা। চূড়ান্ত কিছু হয়নি। ফেডারেশনের চব্বিশ ঘণ্টা আগের তুঘলকী বিষয়টা আরও খতিয়ে দেখে এগোতে চান আই লিগের এই দুই ক্লাবের শীর্ষ কর্তারা।
কলকাতাকে নামিয়ে আরসিবি উঠে এল দুইয়ে | আনন্দবাজার
একা বিরাট রাজার দাপটে রক্ষা নেই। সঙ্গে ক্যারিবিয়ান সম্রাটের বিধ্বংসী ফর্ম।
এই জোড়া ধাক্কা সামলানো কোনও দলের পক্ষেই সহজ নয়। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের যুদ্ধেও তা সহজ হয়নি কিংগস ইলেভেন পঞ্জাবের। বিরাট কোহালির ৫০ বলে ১১৩। আর ক্রিস গেইলের ৩২ বলে ৭৩। এই তাণ্ডবে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮২ রানে জিতে প্লে-অফে যাওয়ার দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল।
পেনের সঙ্গে কথা এগল ইস্ট বেঙ্গলের । বর্তমান
ইস্ট বেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান তিন বিদেশি বাছাই করবেন। সেইমতো ব্রিটিশ কোচের অতি পছন্দের নাইজেরিয়ান মিডফিল্ডার পেন ওরজির সঙ্গে কথা বলেছেন ইস্ট বেঙ্গল কর্তারা। গতবার লাজংয়ে খেলে নজর কেড়েছেন এই বিদেশি ফুটবলার। পেনের সঙ্গে নিজেই কথাবার্তা বলে গিয়েছেন মরগ্যান। এরপর ইস্ট বেঙ্গল কর্তারা পেনের সঙ্গে কথা এগিয়ে নিয়ে গিয়েছেন।
জেজের লক্ষ্য প্রথম ফেড কাপ, লুসিয়ানোর বদলা । আজকাল
ফেডারেশন কাপ ফাইনালের আগে ফুরফুরে মেজাজে মোহনবাগান শিবির। গতবারের মরশুমের শেষদিকের সঙ্গে এবারের অদ্ভুত মিল। বেঙ্গালুরু এফ সি–কে হারিয়ে মরশুমের শেষে আই লিগ ঘরে তুলেছিল সবুজ–মেরুন শিবির। এবার ফেডারেশন কাপ জিতে মরশুম শেষ করার সুযোগ সঞ্জয় সেনের দলের সামনে। আর সেটা কোনও মূল্যেই হাতছাড়া করতে চায় না তারা।
Subscribe to:
Posts (Atom)












