লন্ডন: চমক হয়ত একেই বলে। মনে করা হয়েছিল চেলসি তাঁকে আর রাখবে না। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধন কি আর এত সহজে ছিন্ন হয়? সবাইকে অবাক করে দিয়ে জন টেরির সঙ্গে আরও এক বছরের চুক্তি করল চেলসি। উচ্ছ্বসিত টেরিও। ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘সবাই জানে, আমি আপাদমস্তক চেলসি। নতুন কোচের তত্ত্বাবধানে আগামী মরশুমে খেলার জন্য ছটফট করছি। সমর্থকরা যে আমাকে এখনও ভালবাসেন, তার জন্য ধন্যবাদ। চেলসির সমর্থকরাই বিশ্বের সেরা।
Labels
Labels
Wednesday, May 18, 2016
বেইলির ঘটনা আবার উসকে দিল হিউজের মৃত্যুকে | আনন্দবাজার
আরও একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত ক্রিকেট মাঠে। কিন্তু বাঁচিয়ে দিল হেলমেট। জীবন ফিরে পেয়ে তাই নতুন হেলমেটকেই ধন্যবাদ জানালেন জর্জ বেইলি। মঙ্গলবার বিশাখাপত্তনমে দিল্লি বনাম পুণে ম্যাচের ঘটনা। ব্যাট করছিলেন বেইলি। নাথান কোল্টার নাইলের একটি বাউন্সার সরাসরি এসে লাগে জর্জ বেইলির হেলমেটের জালে। বলের গতি এতটাই ছিল যে বল লেগে বেইলির মাথা থেকে খুলে ছিটকে যায় হেলমেট।
মুর্তাজার মতোই এক খুদে ভক্ত শোয়েবের! | আজকাল
ছোট্ট মুর্তাজার কথা মনে আছে তো? লিওনেল মেসির সেই খুদে ভক্ত, যে প্লাস্টিকের জার্সি বানিয়ে পরেছিল। জার্সি কেনার পয়সা নেই বলে, এমন করে শখ মেটানো! এতদূর কল্পনা করা! কী করে পারল পাঁচ বছরের ছেলে? এই প্রশ্নটাই ভাবিয়ে তুলেছিল। সোশ্যাল নেটওয়ার্কে ঝড় বয়েছিল। তারপর জল অনেক দূর গড়িয়েছে। মুর্তাজা মেসির জার্সি পেয়েছে বটে। কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে! খুনের হুমকি পেয়ে!
বিস্মিত আশিস নেহরা । আজকাল
অবাক আশিস নেহরা। গত এক বছর ধরেই দিল্লির এই পেসার বল হাতে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন। জাতীয় দলের হয়ে তো বটেই, এমনকী আইপি এলের উঠোনেও। টি- টোয়েন্টি বিশ্বাকাপে টিম ইন্ডিয়ার হযে দূর্দান্ত পারফরমেন্স করার পর আপাতত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যস্ত আই পি এল খেলতে। এসবেরই মাঝে ৩৭ বর্ষীয় জোরে বোলার বলে দিলেন, জাতীয় নির্বাচকরা তাঁকে এতদিন ডাকেননি এটাই ওঁকে বেশ অবাক করেছে।
দলবদলের হাওয়া থামাতে জেজেদের পরামর্শ সঞ্জয়ের | এই সময়
ড্রেসিংরুমে দলবদলের হাওয়াকে থামানোর চেষ্টায় নামলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন৷ নিজস্ব অবস্থান পাল্টে৷ গত দেড় বছর ধরে মোহনবাগানে ইউবি টাকা দিচ্ছে না, তাই প্রতি মাসেই ফুটবলারদের বেতন পাওয়া নিয়ে টালবাহানা৷ আগামী দিনের চিত্রটাও মোটেই পরিষ্কার নয়, তাই অনেক ফুটবলারের মনেই দলবদলের ভাবনা৷ সঞ্জয় সেই ভাবনাতেই জল ঢালতে চাইছেন৷
অধিনায়কত্বের প্রস্তাব দিয়ে নর্ডিকে রাখতে মরিয়া কর্তারা | এবেলা
![]() |
| মঙ্গলবার সকালে ইডেনের জিমে ফিটনেস ট্রেনিং সেরে ক্লাব তাঁবুতে ফিরছেন নর্ডি। সঙ্গী জেজে ও শিলটন |
আগামী মরসুমে দলগঠনের জন্য ইস্টবেঙ্গল কর্তারা যখন কোচ ট্রেভর জেমস মর্গ্যানের দিকে তাকিয়ে রয়েছেন, তখন নিঃশব্দে দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা বিদেশি সনি নর্ডিকে আগামী মরসুমেও ধরে রাখতে নেমে পড়লেন সবুজ-মেরুনের শীর্ষ কর্তারা। সূত্রের খবর শুধুমাত্র লোভনীয় আর্থিক প্রস্তাবই নয়, নর্ডিকে আগামী মরসুমে অধিনায়ক হওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে। যদিও নর্ডির চেয়ে ক্লাবে সিনিয়র হলেন কাতসুমি ইউসা
সচিনের রেকর্ড হয়ত ভেঙে যাবে কালই | আনন্দবাজার
মাঝখানে শুধু একটা রাত। তার পরই হয়ত ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের সেই রেকর্ড। বিশ্ব ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেটও প্রস্তুত হচ্ছে সেই উৎসবের জন্য। কারণ, ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কেউ ১০ হাজার রানের সামনে দাঁড়িয়ে। তিনি অ্যালেস্টার কুক। মাইল ফলক থেকে মাত্র ৩৬ রান দূরে তিনি। যে দিনই তিনি এই রানে পৌঁছে যাবেন, সে দিন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করার কৃতিত্ব পেয়ে যাবেন কুক।
Subscribe to:
Posts (Atom)










