Labels
Labels
Friday, May 13, 2016
ফেড কাপ না পেলে সেটা হবে আমার কাছে বড় ধাক্কা | সঞ্জয় সেন । তানিয়া রায় - আনন্দবাজার
অল্পের জন্য হাতছাড়া আই লিগ। ফেড কাপ জেতার প্রশ্নে তাঁর টিম হট ফেভারিট। তা সত্ত্বেও অতি সতর্ক মুখ থেকে চ্যাম্পিয়ন শব্দটা বেরোল না এক বারও। সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচ খেলতে বৃহস্পতিবার পাহাড়ে পা রেখেই আনন্দবাজারের মুখোমুখি তিনি। কথা বলতে বলতে অবশ্য বলে দিলেন অনেক কিছুই। টিম হোটেলে বসে বেতন থেকে স্পনসর সমস্যা, ফেড কাপে টিমের অবস্থান, ড্রেসিংরুমের খবর, বিশ্বজিৎ ভট্টাচার্যের পদত্যাগ— অকপট সঞ্জয় সেন কিছুই বাদ রাখলেন না বলতে।
কুঁচকির চোট ভোগাচ্ছে, লাজংয়ের বিরুদ্ধে অনিশ্চিত কর্নেল গ্লেন । এনাডু ইন্ডিয়া - সোনার বাংলা
শিলং, ১২ মে : কুঁচকির পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে শিলং লাজংয়ের বিরুদ্ধে ফেডারেশন কাপের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে অনিশ্চিত কর্নেল গ্লেন। তাঁকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চিন্তিত নন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। কারণ প্রথম পর্বের ম্যাচ ৫–০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগান।
ইস্টবেঙ্গল ছাড়লেন ক্ষুব্ধ র্যান্টি মার্টিন্স | আনন্দবাজার
মরসুমের শুরু থেকেই তাঁর ফিটনেস এবং ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। কিন্তু তা সত্ত্বেও আই লিগে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন র্যান্টি মার্টিন্স। তবে আগামী মরসুমের জন্য ফুটবলার বাছতে গিয়ে লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যান যে তালিকা তৈরি করেছেন তাতে নাকি র্যান্টি মার্টিন্সের নাম নেই এ রকম গুঞ্জন গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ময়দানে।
Thursday, May 12, 2016
রিও অলিম্পিক হলে বিশ্বব্যাপী বিপর্যয়! ।। আজকাল
দিন কয়েক আগে রিভাল্ডোর মুখে শোনা গিয়েছিল সতর্কবার্তা, ‘ব্রাজিল দিন দিন কুৎসিত হচ্ছে। এখানে আসবেন না। যাঁরা আসার কথা ভাবছেন, বাড়িতে থাকুন। এখানে এলে বিপদে পড়বেন।’ রিভাল্ডোর মুখে এমন হুঁশিয়ারি শুনে নড়চড়ে বসেছিলেন সবাই। তা হলে কি সত্যিই ব্রাজিলে বিপদে? সত্যিই কি অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার মত পরিস্থিতি নেই? অনেকগুলো প্রশ্ন যখন ভাবিয়ে তুলেছে বিশ্বকে, তখন চিকিৎসকরা সে চিন্তা আরও বাড়িয়ে দিলেন। কী বলছেন চিকিৎসকরা?
মু্স্তাফিজুরকে পাওয়ার ব্যাপারে নিশ্চিত সাসেক্স | আনন্দবাজার
একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে মুস্তাফিজুরকে কাউন্টি খেলতে ছাড়া যাবে না। অন্যদিকে মুস্তাফিজুরকে নিয়ে পরিকল্পনা তৈরি সাসেক্সের। আইপিএল শেষ হলেই কাউন্টি খেলতে উড়ে যাওয়ার কথা মুস্তাফিজুরের। কিন্তু অতিরিক্ত ক্রিকেট খেলে দেশের ক্রিকেটারকে নষ্ট হতে দিতে চায় না বোর্ড। এর উপর আবার বিগ ব্যাশ লিগের হাতছানি। সব মিলে এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের চাহিদা ক্রিকেট বিশ্বে তুঙ্গে।
ছায়াসঙ্গী এখন বায়োমেকানিক্স বিশেষজ্ঞ, নেটে ফিরলেন নারিন | আনন্দবাজার
একটা নেট পুরোপুরি তাঁর জন্য বরাদ্দ। সেখানে টানা ৪৫ মিনিট ধরে বল করে গেলেন সুনীল নারিন।
আঙুলে চোট পাওয়ায় শেষ দুই ম্যাচে দলের বাইরে তিনি। টানা হাফ ডজন অ্যাওয়ে ম্যাচ খেলে কেকেআর নিজেদের শহরে ফিরে আসার পর আর মাঠে নামতে পারেননি নারিন। বুধবার তাই তাঁর নেটে টানা এতক্ষণ বল করাটা নাইট সমর্থকদের কাছে ভাল খবর হয়ে উঠতেই পারে।
ডাফিকে চাইছেন মর্গ্যান | আনন্দবাজার
বিদেশি কোচকে একহাত ভাস্করদের
কাজের কাজটি করেও সাহেব কোচের তালিকায় তিনি যেন চোখের বালি!
ইস্টবেঙ্গল জার্সি গায়ে কলকাতা লিগ এবং আই লিগ ডার্বিতে মোহনবাগানের জালে বল ঢুকিয়েছেন চার বার। কিন্তু সূত্রের খবর, লাল-হলুদ কোচ ট্রেভর মর্গ্যান পরের মরসুমের টিম গড়তে গিয়ে যে তালিকা তৈরি করেছেন তাতে নাকি জায়গা পাকা নয় কোরিয়ান মিডিও ডু ডংয়ের।
Subscribe to:
Posts (Atom)












