আজকালের প্রতিবেদন: দীর্ঘদিন ধরেই সি এ বি–র কোনও স্পনসর ছিল না। সৌরভ গাঙ্গুলি সভাপতির চেয়ারে বসার পরই বদলে গেছে ছবিটা। সি এ বি–তে এখন স্পনসরের হুড়োহুড়ি। ব্যক্তিগত উদ্যোগেই কামাল করে দিচ্ছেন সৌরভ। আই ডি বি আই ফেডারেল লাইফ ইনস্যুরেন্সকে আগেই এনেছিলেন। এবার সি এ বি–র সঙ্গে যুক্ত হল বন্ধন ব্যাঙ্ক, এল ওয়াই এফ স্মার্ট ফোন, ক্যাপ্টেন টি এম টি, রিলায়েন্স এবং পরম্পরা আয়ুর্বেদ।
