সনি নর্ডিকে দলে পাওয়ার জন্য মুম্বই এফ সি-র সঙ্গে যুদ্ধে নেমে পড়ল আটলেটিকো দে কলকাতা।মাঠে লোক টানার জন্য আই লিগের সেরা বিদেশিকে প্রবল ভাবেই টিমে চাইছেন কলকাতার কর্তারা। সেই ভাবনা থেকেই সোমবার সনির সঙ্গে আলোচনায় বসেছিলেন এটিকের অন্যতম এক মালিকের ছেলে সহর্ষ পারেখ।