Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 14, 2016

কলকাতা প্রিমিয়ার লিগের আকর্ষণ বাড়াতে এবার ‘সুপার ফোর’ । বর্তমান

 

‘সাতে সাত’ করতে হলে দু’টি ডার্বি খেলতে হবে লাল হলুদকে

আকর্ষণ আর প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে বদলে যাচ্ছে কলকাতা প্রিমিয়ার লিগের ফরম্যাট। গত বছর ১১ দলের কলকাতা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে খেলতে হয়েছিল মাত্র ১০টি ম্যাচ। বলা হয়েছিল সি এফ এল বিশ্বের সবথেকে সহজ লিগ। যুবভারতী ছিল না আই এফ এ’র হাতে। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল আই এস এল। সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আই এফ এ কলকাতা লিগে ফিরিয়ে আনছে প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়া। তাই এবার কলকাতা প্রিমিয়ার লিগে চালু হচ্ছে সুপার ফোর।