Labels
Labels
Friday, April 22, 2016
মেয়ের নাম ‘ব্লাশ’ রাখলেন গেইল
সদ্য বাবা হয়েছেন। বান্ধবী আর সদ্যোজাত সন্তানের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন তিনি। বাবা তো হয়েছেন, সন্তানের কী নাম রাখবেন? না, সময় নষ্ট না করে, গেইল ইতিমধ্যেই নাম ঠিক করে ফেলেছেন। ইনস্টাগ্রামে মেয়ের নামও জানিয়ে দিলেন। কী নাম রেখেছেন নতুন বাবা? ‘ব্লাশ’। গেইল মেয়ের নাম জানানোর পর, সোস্যাল নেটওয়ার্কেই লিখেছেন, ‘মেয়ে আমার কাছে, জীবনের সবচেয়ে সুন্দর উপহার। সবাই এমন একটা উপহার, একদিন পেতে চায়।’ মেয়েকে নিয়ে বাবা-র এই আবেগের সত্যিই কোনও সংজ্ঞা হয় না।
Source -Aajkal
Source -Aajkal
Thursday, April 21, 2016
বইতেও বিতর্ক ছাড়ল না ব্লাটারকে
প্রশাসনিক জীবনের গোটাটা জুড়েই বিতর্ক ছিল তঁার সঙ্গী। আত্মজীবনী প্রকাশের দিনেও তার ব্যতিক্রম হল না। ‘শেপ ব্লাটার: মিশন অ্যান্ড প্যাশন ফুটবল’ নামে ব্লাটারের আত্মজীবনী প্রকাশিত হয় বৃহস্পতিবার। সেখানেই এই সুইস সামনে এনেছেন এক তথ্য।
গত বছর এপ্রিলে ছিল আফ্রিকার ছোট দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট নির্বাচন। আগের দুই মেয়াদ ক্ষমতায় থাকার পর বুরুন্ডির রাষ্ট্রপতি পিয়েরে কুরুনজিজা ফের আরেকবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছিলেন। যা দেশের সংবিধান অনুযায়ী অবৈধ। তিনি যাতে ক্ষমতায় আসতে না পারেন তার জন্য সুইৎজারল্যান্ডের রাষ্ট্র সচিব ইভেস রসিয়ার কাজে লাগান ব্লাটারকে। প্রাক্তন ফিফা সভাপতির কথায়, ‘ফুটবলের ভক্ত হওয়ায় আমি কুরুনজিজাকে বলেছিলাম, ও যদি প্রেসিডেন্ট পদে না লড়ে তবে আমি ওকে আফ্রিকা–সহ গোটা বিশ্বে ফুটবলের দূত করে দিতে রাজি। কিন্তু ও আমার কথা শোনেনি।’ জুলাই মাসে নির্বাচনে ফের প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসেন কুরুনজিজা। কিন্তু খামোকা ব্লাটার একটা ছোট দেশের প্রেসিডেন্টকে উৎখাত করতে গেলেন কেন? ব্লাটার লিখেছেন, ‘দেশটায় এমনিতেই খুব খারাপ অবস্থা। অপরাধের মাত্রা লাগামছাড়া। শান্তি বজায় রাখতেই এই প্রস্তাব দিয়েছিলাম।’ তবে তিনি যা–ই বলুন, ফুটবলের শীর্ষ সংস্থায় তঁার পদের অপব্যবহারের প্রসঙ্গ ফের আরেকবার উঠে এল।
Source - Aajkal

চ্যাম্পিয়নদের হারিয়েই লিগ অভিযান শেষ করতে চান সঞ্জয় সেন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলবে মোহন বাগান। সুনীল ছেত্রী-ইউজেনসন লিংডোরা আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব স্বাভাবিকভাবেই তাঁদের কাছে কম। কিন্তু রানার্স হওয়ার জন্য শনিবারের ৯০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহন বাগানের কাছে।
মরগ্যানের পাখির চোখ ফেডারেশন কাপে
‘ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো দল’
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরগ্যানের ছোঁয়ায় বদলে গিয়েছে ইস্ট বেঙ্গল? শেষ কথা বলবে ফলাফলই। কিন্তু মেহতাব-সৌমিকরা তাঁদের পুরানো কোচকে পেয়ে বেশ চাঙ্গা। দশটা-পাঁচটা সরকারি চাকরিকে হাতে রেখে ফুটবল কোচিং করানো নয়, একেবারে পেশাদারি কায়দায় অনেক ফুটবলারের আগে হাওড়া স্টেডিয়ামে অনুশীলনে পৌঁছে যাচ্ছেন ব্রিটিশ কোচ। গত দু’দিনের প্র্যাকটিসে মরগ্যানের কাজের প্রতি দায়বদ্ধতা দেখে একেবারেই অবাক নন মরগ্যানের চেনা লাল-হলুদে জনা কয়েক ফুটবলার। রফিকরা বলছেন, ‘কোচের ম্যান ম্যানেজমেন্টের সঙ্গে কারোর তুলনা হয় না। প্রথম দিন থেকেই কোচ বন্ধুর মতো মিশে গিয়েছেন আমাদের সঙ্গে।’
শনিবারের ম্যাচের জন্য ছ’হাজার টিকিট বিক্রি করতে পারবে মোহন বাগান
সংবাদদাতা, শিলিগুড়ি: একপ্রকার বাধ্য হয়ে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচটি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজন করে বড় ক্ষতির মুখে আয়োজক মোহনবাগান। বুধবার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের (এসএমকেপি) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের মিডিয়া ম্যানেজার ইমরান খান একথা জানান।
আজ মুখোমুখি গুজরাত লায়ন্স ও সানরাইজার্স
রাজকোট, ২০ এপ্রিল: আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছে গুজরাত লায়ন্স। সুরেশ রায়নার নেতৃত্বে আইপিএল নাইনে পর পর তিনটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে গুজরাত। বৃহস্পতিবার রাজকোটে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাত লায়ন্স। জয়ের ধারা ধরে রাখাই আপাতত লক্ষ্য সুরেশ রায়নাদের।
Labels:
আইপিএল,
ক্রিকেট,
গুজরাত লায়ন্স,
সানরাইজার্স হায়দরাবাদ
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতীয় ফুটবলে ‘বিপ্লব’ আনবে
নয়াদিল্লি, ২০ এপ্রিল: ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপ ভারতে সফলভাবে আয়োজিত হলে এদেশের ফুটবল পরিকাঠামোর ভোল বদলে যাবে মনে করেন টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পি। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সরকারি পর্যায়ে বিশেষ কমিটি গড়ে দিয়েছেন। যা আগামী দিনে ভারতীয় ফুটবলে বিপ্লব আনবে মনে করেন জেভিয়ার সেপ্পি। ভারতীয় ফুটবলপ্রেমী দেখতে পাবেন বিশ্ব ফুটবলের আগামী দিনের তারকাদের।
Source - Bartaman
Source - Bartaman
কোহালি হেরে গেলেন হিটম্যানের কাছে
শেন ওয়াটসনকে স্কোয়ার লেগের উপর দিয়ে কায়রন পোলার্ডের একটা ছয় আর লং অন ও শর্ট থার্ড ম্যান দিয়ে পরপর দুটো চার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শোনা গেল সেই চেনা গর্জন। হোম টিম জয়ে ফিরল যে।
তিন ম্যাচে দ্বিতীয়বার হেরে লিগ টেবলে অনেকটা নীচে, ছ’নম্বরে চলে গেল বিরাট কোহালির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোহিত বনাম বিরাট যুদ্ধেও জিতলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেনই। দিনটা আসলে বিরাটের ছিল না।
শুধু বিরাট কেন, এবি ডেভিলিয়ার্সও যে ভাবে ২৯ রান করে ফিরে যাওয়ার পর দু-দু’বার মিসফিল্ড করলেন, তাতে মনে হচ্ছিল, তাঁরও দিনটা ভাল না।
Subscribe to:
Posts (Atom)