Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 10, 2016

ইস্টবেঙ্গলে 'ব়্যান্টি-যুগ' কি শেষ? । সংবাদ প্রতিদিন


আগামী মরশুমে হয়তো লাল-হলুদ জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না ব়্যান্টি মার্টিন্সকে৷ আকারে-ইঙ্গিতে ব়্যান্টিকে এ কথা বুঝিয়ে দিল ইস্টবেঙ্গল৷ 

পরের মরশুম মেহতাবের ইস্টবেঙ্গলে শেষ বছর | আজকাল


সামনের মরশুম শেষেই ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানতে চান মেহতাব হোসেন। একটা সময় ছিল, ইস্টবেঙ্গল আর মেহতাব হোসেন সমার্থক হয়ে উঠেছিল। তারপর নদীখাতে বয়ে গেছে অনেক জল। সময় এগিয়েছে, পাক ধরেছে মেহতাবের দাড়িতে। ‘ঘরের ছেলে’ থেকে সমর্থকদের কাছে এখন ‘বুড়ো মেহতাব’।

রিজার্ভ টিম নিয়ে লক্ষ্যে অবিচল সঞ্জয় | সৌমিত্র কুমার রায় | আজকাল



জয়ের নেশায় যেন বুঁদ কোচ সঞ্জয় সেন। হোক না রিজার্ভ টিম। তা সত্ত্বেও বিদেশি দলের বিরুদ্ধে জয়ের লক্ষ্য থেকে সরছেন না বাগান কোচ। মঙ্গলবার বিকেলে প্র্যাকটিস করে হোটেলে ফিরে গুয়াহাটি থেকে ফোনে সঞ্জয়ের গলায় আত্মবিশ্বাসের সুর, ‘জেতা কেন সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। দলের বাকিরাও কোয়ালিটি ফুটবলার। এটা ভুলে গেলে চলবে না।’

সনিতে মজেছেন মর্গ্যানও | আনন্দবাজার

আগামী মরসুমে তাঁর নিজের টিম কী হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি। তাঁর কোরিয়ান ফুটবলার ডু ডংকে ফের লাল-হলুদ জার্সিতে দেখা যাবে কি না সে ব্যাপারেও কোনও মন্তব্য করেননি এ পর্যন্ত।
তবে এরই মাঝে ইস্টবেঙ্গলের সাহেব কোচ ট্রেভর জেমস মর্গ্যান মজেছেন সনি নর্ডিতে। মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্সে আগ্রহী না হলেও  ব্রিটিশ কোচের নজর কেড়েছেন  সবুজ-মেরুনের প্রাণভোমরা সনি।

ভাস্কর সেনাপতি - এক অস্ফুট অতীত | দেবু দত্ত




১৯৩৭ এ দাদা কেষ্টর হাত ধরে ওড়িশার জাজপুর থেকে কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন ভাস্কর সেনাপতি , ব্রিটিশ আমল , তখন মোহনবাগানের হেড মালি ছিলেন গঙ্গা , সতের বছরের ভাস্করের কাজ জুটলো গঙ্গার চেলা হিসেবে , মাইনে ১৪ টাকা , তারপর ভাস্কর থেকে কেমন ভাবে যে নামটা ভাসিয়া হয়ে গেলো , তা নিজেও জানেন না ভাস্কর সেনাপতি ,

সনি-সহ সাত ফুটবলারকে বিশ্রাম দিচ্ছেন সঞ্জয় | আনন্দবাজার


ফেডারেশন কাপে ট্রফি জয়ই এখন প্রধান লক্ষ্য মোহনবাগানের। তাই এএফসি  কাপে সাউথ চায়নার বিরুদ্ধে বুধবারের ম্যাচে সনি নর্ডি, কর্নেল গ্লেন-সহ প্রথম একাদশের সাত নিয়মিত ফুটবলারকে গুয়াহাটি নিয়ে যাচ্ছেন না বাগান কোচ। ফেড কাপের পর পর দুই শনিবারের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কথা ভেবে এঁদের বিশ্রাম দিচ্ছেন বাগান-কোচ।

খেলতে খেলতে প্রাণ হারালেন জেনিন | আজকাল

রিও ডি জেনিরো:‌ দু’‌দিন যেতে না যেতে আবার মর্মান্তিক মৃত্যু ফুটবল মাঠে। খেলতে খেলতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দু–দু’‌জন ফুটবলার। ব্রাজিলের বার্নার্ডো রিবেইরো এবং ক্যামেরুনের মহিলা গোলকিপার জেনিন ক্রিস্টেল জোমনাং। মিনাস গেরাইসে একটি অপেশাদার ম্যাচ খেলছিলেন বছর ছাব্বিশের রিবেইরো। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

৪ বছরের নির্বাসন, ক্ষুব্ধ প্লাতিনি | আজকাল

জুরিখ: শেষরক্ষা হল না। শাস্তি কমলেও শেষ পর্যন্ত পদত্যাগই করতে হচ্ছে মিশেল প্লাতিনিকে। ফিফার এথিকস কমিটি দুর্নীতির দায়ে ৬ বছর নির্বাসিত করেছিল তাঁকে। সোমবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট সেই নির্বাসনের শাস্তি কমিয়ে ৪ বছর করেছে। ফলে উয়েফার সভাপতি পদ থেকে সরেই যেতে হচ্ছে প্লাতিনিকে।

শুটিংকে কীভাবে কেরিয়ার হিসেবে নেওয়া যায়?‌ | আবির রায়, দুর্গাপুর:‌ | আজকাল


আবির রায়, দুর্গাপুর:‌ এন এস এইচ এম পড়ুয়াদের শুটিংয়ের খুঁটিনাটি বোঝালেন জয়দীপ কর্মকার। ভারতের অর্জুন পুরস্কার বিজয়ী শুটার জয়দীপ কলকাতার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। শুটিংকে কীভাবে কেরিয়ার তৈরি করার কাজে লাগানো যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিজের জীবনের সাফল্যও পড়ুয়াদের কাছে তুলে ধরেন জয়দীপ। এই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম ট্রাস্টি দিলীপ সিং মেহতা। এছাড়াও দুই ডিরেক্টর অর্ণব রায়, রাজীব চন্দ, জয়ন্ত বাগচী ও সন্দীপ ব্যানার্জি অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন।‌‌‌‌‌

তমলুকে দুর্ঘটনায় মৃত পিয়ারলেস ফুটবলার | আজকাল


তমলুক: তমলুকে খেলতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর ২৪ পরগনার প্রতিভাবান এক ফুটবলারের। রবিবার গভীর রাতে ৪১ নং জাতীয় সড়কে নন্দকুমার থানার টালিভাটা এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তমলুকে। মৃত ফুটবলারের নাম আবদুল সাজাদ (‌২১)‌। তিনি কলকাতার পিয়ারলেস ক্লাবের খেলোয়াড়। বাড়ি টিটাগড়ের বড়কাঁঠালিয়া এলাকার শিউলি তেলেনি পাড়ায়।

আই পি এলের ধাঁচে ডার্টস প্রিমিয়ার লিগ | আজকাল

আই পি এলের ধাঁচে পথ চলা শুরু ডার্টস প্রিমিয়ার লিগের। ৯টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। অনুষ্ঠিত হবে স্যাটারডে ক্লাব, বেঙ্গল ক্লাব এবং সি সি এফ সি–তে। প্রত্যেক দলে থাকছে মার্কি খেলোয়াড়। খেলাগুলি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।

Monday, May 9, 2016

ইগো সমস্যা নেই: জেজে | আজকাল


আর্মান্দো কোলাসোর কোচিংয়ে ডেম্পোয় খেলার সময় রিজার্ভ বেঞ্চে বসেই সময় কাটত। দিনের পর দিন প্রথম একাদশে সুযোগ না পেয়ে দমবন্ধ হয়ে উঠেছিল তঁার। সেখান থেকে বছর দুই আগে মোহনবাগানে চলে আসেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। রূপকথার মতো বদলে গেছে জীবন। সেই জেজে লাখপেখলুয়া বাগান সমর্থকদের কাছে এখন রীতিমতো বীরের সম্মান পাচ্ছেন। ম্যাচের পর ম্যাচ গোল করে দলকে জেতাচ্ছেন। কেরিয়ারের সোনার সময় চলছে মিজো স্ট্রাইকারের। তঁার দল মোহনবাগানের অল্পের জন্য আই লিগ হাতছাড়া হয়েছে। কিন্তু ফেড কাপে দুরন্ত ফর্মে গোটা দল।

১৬ মিনিটেই জেজের জাদুতে ভ্যানিশ লাজং | অভিষেক সেনগুপ্ত | এই সময়

মোহনবাগান-৫ : লাজং এফসি-০/ /(জেজে ৪০, ৫১ ও ৫৬, বিক্রমজিত্ ৪৫, আজহারউদ্দিন
৮৭)/

দৃশ্যপট কত দ্রুত বদলায়!


ডাগআউটে বসে ছটফট করছেন বাঙালি ভদ্রলোক৷ অস্থির পায়চারি৷ চোখেমুখে বিরক্তি৷ হতাশা গ্রাস করেছে বাগান কোচকে৷

সেই সঞ্জয় সেন তৃপ্তির সাগরে ভাসলেন ৪০ মিনিটে৷ 'মিজো ম্যাজিশিয়ান' গোলের আগুন জ্বালাতেই! ৪০ থেকে ৫৬, ফেড কাপের প্রথম সেমিফাইনাল আসলে ১৬ মিনিটের৷ ওই ষোলো মিনিটে হ্যাটট্রিক৷ ওই ষোলো মিনিটে গ্যালারিতে রংমশাল জ্বালিয়ে দেওয়া৷ ওই ষোলো মিনিটেই সুপারস্টার হয়ে যাওয়া জেজে লালপেখলুয়ার৷ পাহাড়ি ঝর্ণা ফিরে দেখলে মিলবে অনেক নাম৷ ভাইচুং ভুটিয়া৷ সুনীল ছেত্রী৷ লালম পুইয়া৷ হঠাত্ করে সাড়া ফেলে হারিয়ে যাওয়া নামও অনেক৷ বহু দিন পর কলকাতা আবার সাক্ষী আর এক পাহাড়ি স্ট্রাইকারের উত্থানের৷ যিনি একাই পাল্টে দিতে পারেন ম্যাচ৷ কোণঠাসা টিমকে ফিরিয়ে আনতে পারেন ম্যাচে৷ অবলীলায় জেতাতে পারেন হ্যাটট্রিক করে৷ রবি রাতে বারাসত জন্ম দিয়ে গেল এক নতুন নায়কের৷

নতুন ঈশ্বর আর নতুন পাহাড়ি বিছের যুগলবন্দি | প্রীতম সাহা | আনন্দবাজার

মোহনবাগান-৫ জেজে-হ্যাটট্রিক, বিক্রমজিৎ, আজহারউদ্দিন)

লাজং এফসি-০

হোসে র‌্যামিরেজ ব্যারেটো থেকে বোধহয় ‘কোনও এক’ হোসে র‌্যামিরেজ ব্যারেটো বলার সময় চলে এল মোহনবাগানে!
বছর চারেক আগের কথা। সবুজ-তোতার অবসরের পরে বাগানে এক রকম অন্ধকার নেমে এসেছিল। ক্লাবকে অনাথ করে ‘ঈশ্বর’ চিরতরে সম্পর্কচ্ছেদ করেছিলেন যে! ব্যারেটোর জন্য সমর্থকদের সেই আর্তনাদ আজও কান পাতলে শোনা যায় বাগান তাঁবুতে।